ভারতে এ মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বর্তমান প্রধানমন্ত্রী বিজেপির নেতা নরেন্দ্র মোদিই জয়ী হবেন। দেশটির ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডে পরিচালিত সাম্প্রতিক এক জনমত সমীক্ষার ভিত্তিতে এই আভাস দেওয়া হয়। সমীক্ষায় সহযোগিতা করে কারভি ইনসাইটস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামল ইতিমধ্যে দুই বছর পূর্ণ করেছে। পরবর্তী নির্বাচন হবে ২০১৯ সালে। দেশের মানুষ বর্তমান রাজনীতি, পরবর্তী জাতীয় নির্বাচন ও নেতাদের জনপ্রিয়তা নিয়ে কী ভাবছেন—এ ব্যাপারে জানতে এই সমীক্ষা চালানো হয়।
সাময়িকীর চলতি সংখ্যায় আভাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে ভারতের লোকসভা নির্বাচন হলে বিপুল বিজয় নিয়ে মোদিই ক্ষমতায় ফিরবেন। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন কমবে। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে লোকসভার ৫৪৪টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। সেই আসন কমে দাঁড়াতে পারে ৩০৪টিতে।
সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী আভাস দেওয়া হয়, এখন দেশের ৫০ শতাংশ মানুষ মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। মাত্র ১৩ শতাংশ চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থান এর নিচে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন