সোমবার, ২২ আগস্ট, ২০১৬

স্মার্টফোনের বিক্রি বেশি, ক্রেতা কম ল্যাপটপ বাজারে

রাজধানীর বড় দুটি প্রযুক্তি বাজারে চলতি সপ্তাহে দুই ধরনের চিত্র ধরা পড়েছে। দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার আইডিবি ঘুরে দেখে যায় আগের মতো ভিড় নেই ক্রেতাদের।
অন্যদিকে পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং সেন্টারে দেখা যায়, স্মার্টফোনের দোকানগুলোতে পছন্দমত স্মার্টফোন কিনতে ভিড় করছেন নানা বয়সী প্রযুক্তি প্রেমী ক্রেতারা।
আগারগাঁওয়ে অবস্থিত আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে আসেন সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলফার হিসেবে কর্মরত তালহা রহমান। তিনি টেকশহর ডটকমে জানায়, বহনযোগ্য সুবিধার জন্য তিনি সাশ্রয়ী দামে একটি ল্যাপটপ কিনতে এসেছেন।তালহার সঙ্গে সুর মিলিয়ে কথা বলেন আরেক ক্রেতা সাব্বির হাসান। তিনি মূলত ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন। কিন্তু অফিসের কাজের কারণে নানা জায়গায় ভ্রমন করতে হয়। তাই ল্যাপটপের দিকে নজর তার। লেখালেখি আর অফিসের কাজের জন্য ছোট ডিসপ্লের নেটবুক কিনতে চান তিনি।
তবে বাজারে ১০ ইঞ্চি বা ১১ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপের সংখ্যা খুব কম। তাই কোনটি নিবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না সাব্বির।
বাজার ঘুরে দেখা যায় এসার, আসুস, ডেল ব্র্যান্ডের ১১.৬ ইঞ্চি ডিসপ্লের নেটবুক বাজারে পাওয়া যাচ্ছে। ২৩ হাজার টাকা থেকে শুরু হয়েছে এই নেটবুকের মূল্যে।
এসার অ্যাস্পায়ার ইএস১-১৩১ মডেলের ১১ ইঞ্চি নেটবুক বিক্রি হচ্ছে ২৩ হাজার টাকায়। এতে রয়েছে ইন্টেল সেলেরন প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ। একই মডেলের কোয়াড কোর প্রসেসরযুক্ত সংস্করণের মূল্য ২৫ হাজার টাকা।
আসুস এক্স২০০এমএ মডেলের ১১ ইঞ্চি ডিসপ্লের নেটবুক বিক্রি হচ্ছে ২৩ হাজার ৫০০ টাকায়। এতে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ।
আসুস ই২০২এসএ মডেলের ১১.৬ ইঞ্চি ডিসপ্লের নেটবুকে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম এবং ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ। নোটবুকটি মূল্য ২৩ হাজার ৭০০ টাকা।
নেটস্টার লিমিটেডের বিক্রেতা নাহিদ টেকশহরডটকমকে জানান, ক্রেতা সংখ্যা খুবই কম। তবে প্রযুক্তি পণ্যের মূল্যে আগের মতই রয়েছে। কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি। ক্রেতাদের আগ্রহ ল্যাপটপের দিকে।
এদিকে স্মার্টফোনের বাজারে জমে উঠেছে বিক্রি। বসুন্ধরা শপিং সেন্টার ঘুরে দেখা যায় বিদেশী ব্র্যান্ডের ভিড়ে দেশি স্মার্টফোনের বিক্রি বেশি হচ্ছে। সাশ্রয়ী দামের কারণে স্থানীয় ব্র্যান্ডের বিক্রি বেশি। দেশি ব্র্যান্ডের মধ্যে সিম্ফনি,ওয়ালটন, গোল্ডবার্গ, উই, মাইসেল ব্র্যান্ডের ফোনের বিক্রি বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads Inside Post

Comments system

Disqus Shortname

Flickr User ID